ছেলেমেয়েকে নিয়ে ব্যস্ত কাজল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্তমানের ছবির সংখ্যা একেবারে কমিয়ে দিয়েছেন বলিউডের একসময়ের দাপুটে অভিনেত্রী কাজল।ছেলে যুগের বয়স মাত্র চার মাস। তার তিন বছর বয়স হলে আবার পুরোদমে কাজ শুরু করবেন বলে প্রযোজকদের জানিয়ে রেখেছেন কাজল। খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে স্বামী অজয় দেবগনের ছবি টোনপুর কা সুপার হীরো। ‘ছবির প্রিন্ট হাতে পেলেই ছেলে যুগ ও মেয়ে নাইসাকে ছবিটি দেখাতে চান কাজল। কারণ, এ ছবিটি ভারতে প্রথম লাইভ অ্যানিমেশন ছবি।’ হাসতে হাসতে কথাগুলো বলছিলেন কাজল। তিনি আরও বলেন, ‘আমি মায়ের চরিত্রে অভিনয় করব অন্তত তিন বছর। সেটা বাস্তবে এবং বাড়িতে। আমার সবকিছুই এখন ছেলে ও মেয়েকে ঘিরে।’ ওরা বড় হলে নতুনভাবে ছবিতে কাজ নিয়ে ভাবা যাবে বলে জানান কাজল।