ছেলেমেয়ের সঙ্গে একান্তে শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি শুধু অভিনেতা হিসেবেই দক্ষ নন, বাবা হিসেবেও চমৎকার। শত ব্যস্ততার মাঝেও পরিবারকে সময় দিতে ভোলেন না শাহরুখ খান। গত কটা দিন তিনি বাড়িতে স্ত্রী ও ছেলেমেয়ের সান্নিধ্যে কাটিয়েছেন। ছেলেমেয়েদের সঙ্গে বসে ইতিহাসের ওপর পড়াশোনা করেছেন। তোতা পাখির মতো কথা বলা শিখেছেন। এমনকি আরিয়ান ও সোহানাকে নামাজ পড়া শিখিয়েছেন। সব মিলিয়ে পরিবারের সঙ্গে তাঁর সময়টা কেটেছে বেশ। সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে শাহরুখের সম্পর্ক ও মেলামেশা নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। এ নিয়ে স্ত্রী গৌরীর সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না ইদানীং। শাহরুখের দীর্ঘ ক্যারিয়ারে নারীঘটিত কোনো কেলেঙ্কারির খবর শোনা যায়নি। পিটিআই।