এটিএন বাংলায় আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘কোথায় পাব তারে’। এটি লিখেছেন ইরাজ আহমেদ, পরিচালনা করেছেন এস এ হক। নাটকে অভিনয় করেছেন ইলোরা গওহর। কথা হলো তাঁর সঙ্গে।খুব ব্যস্ত নাকি?হ্যাঁ, আমার ছেলেটা খুব অসুস্থ। তার অপারেশন হবে। তাই চিকিৎসক, হাসপাতাল, বাসা—সবকিছু নিয়ে খুব ব্যস্ত আছি। কারণ, সব কাজ আমাকেই দেখতে হয়। তাই গত কয়েক দিন নাটকের কাজে একেবারেই কোনো মনোযোগ দিতে পারছি না। আজ থেকে এটিএন বাংলার মা তুই কেমন আছিস? নাটকের শুটিং হওয়ার কথা ছিল। এটি আমজাদ হোসেন তৈরি করছেন। আমার সমস্যার কথা শুনে তিনি শুটিং স্থগিত করেছেন।আজ তো কোথায় পাব তারে নাটকটি প্রচারিত হবে।এই নাটকে প্রথম কাজ করেছিলাম বছর দুয়েক আগে। প্রচার শুরু হওয়ার পর এখন আবার কাজ হচ্ছে। আমি আর আজিজুল হাকিম শুটিংয়ে অংশ নিয়েছি। দুই দিন কাজ হয়েছে। কিন্তু বিদ্যুতের সমস্যার কারণে অনেক ভোগান্তি হচ্ছে। ঠিকমতো কাজ করা যায় না।একুশে টিভির পোস্টার নাটকের কী খবর?এবার আমি খুব কষ্টের একটা কথা বলব। এ দেশে ভালো গল্পের কোনো নাটক দেখাতে গেলে নানা সমস্যা এসে ভিড় করে। এত ভালো গল্পের নাটক, জনপ্রিয় সব শিল্পী; কিন্তু মাঝপথে এসে বন্ধ হয়ে গেল এটি। শুনেছি, চ্যানেলের সঙ্গে আর্থিক সমস্যা হওয়ায় গল্পটি শেষ করা সম্ভব হয়নি। আমি তো সাধারণত শহুরে গল্পের নাটকেই বেশি কাজ করি, এখানে আমি ছিলাম বেশ ঘরোয়া।ললিতা নাটকে নাকি কাজ করছেন?১১ এপ্রিল থেকে দর্শক আমাকে এই নাটকে দেখতে পাবে। নাটকের গল্পে আমি চলচ্চিত্রে অভিনয় করি। সেই সূত্রে এফডিসিতে নিয়মিত যাওয়া-আসা আছে। ঘটনাচক্রে ললিতার সঙ্গে আমার পরিচয় হয়। তাকে আমার বাসায় নিয়ে আসি। আর কিছু বলতে চাইছি না। দর্শক টিভিতে দেখুক।আপনি তো রান্নার অনুষ্ঠানও উপস্থাপনা করছেন।আজ বিটিভিতে দেখানো হবে। নাম ‘রান্না ঘরে বাইরে’। এটি এশিয়াটিকের অনুষ্ঠান। এখানে এক দিনে পাঁচ পর্বের শুটিং করেছি। তার মানে ১৫টি আইটেম রান্না করা হয়েছে। আর সব কটিই একটু একটু করে খেতে হয়। বুঝতেই পারছেন, তখন কী অবস্থা হয়! বিনোদন প্রতিবেদক