ছেলের কণ্ঠে বাবার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত গায়ক মোহম্মদ রফি ও মহেন্দ্র কাপুর তাঁদের সংগীতজীবনে একত্রে মাত্র একটি গানই গেয়েছিলেন। রফি ও মহেন্দ্র-ভক্তদের এ তথ্য নিশ্চয়ই অজানা নয়। ১৯৮৬ সালে আদমি ছবিতে দ্বৈত ওই গান গেয়ে ভক্তদের মন জয় করেছিলেন এই দুই শিল্পী। এবার তাঁদের দুই ছেলে শিল্পী রোহান কাপুর ও শহীদ রফি একত্রে গাইবেন। মজার ব্যাপার হলো, রোহান ও শহীদ তাঁদের বাবাদের গেয়ে যাওয়া ব্যাপক জনপ্রিয় ওই গানটিই গাইবেন—‘ক্যায়সি হাসিন আজ বাহারোঁ কি রাত হ্যায়’। ওয়েবসাইট।