ছেলের জন্য প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলের ঐতিহাসিক রেকর্ড গড়ার খবরে দারুণ গর্বিত মা। তাই তো মা বললেন, ‘প্রার্থনা করি, ওঁর হাতেই উঠুক ভারত রত্ন সম্মান। আমি সেদিনের অপেক্ষায় রইলাম।’ হ্যাঁ, লতা মুঙ্গেশকরকে মা বলে ডাকেন ভারতের ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকার। সম্প্রতি টেস্ট ক্রিকেটে ৫০তম শতরান করে বিশ্ব রেকর্ড গড়েছেন শচীন। এই খবরে দারুণ খুশি হয়ে লতা বলেছেন, ‘ও যেদিন আমাকে মা বলে ডাকল, সেদিন সত্যিই আমি ধন্য হয়ে গিয়েছিলাম। এটা ছিল আমার জীবনের মস্ত প্রাপ্তি। তাই তো আমার এই ছেলের জন্য গর্বের শেষ নেই। শচীনই প্রকৃত ভারত রত্ন। ও আরও খেলুক, আরও সেঞ্চুরি করুক।’