ছেলের নাম খুঁজছেন অরলান্ডো ব্লুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো বাবা হয়েছেন হলিউড অভিনেতা অরলান্ডো ব্লুম (৩৩)। সে গত সপ্তাহের কথা। ছেলের মুখ দর্শনের পর তাঁর আনন্দ আর দেখে কে! সেই থেকে হন্যে হয়ে নবজাতকের নাম খুঁজে বেড়াচ্ছেন। এরই মধ্যে স্ত্রী সুপার মডেল মিরান্ডা কেরকে নিয়ে নামের বড়সড় একটা তালিকা তৈরি করেছেন। কিন্তু কোনো নামই মনে ধরছে না। পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ছবির এই অভিনেতার মা সোনিয়া বলেছেন, ‘ওরা দুজনে খুশিতে আত্মহারা। এমন অবস্থা হয়েছে যে একটা নাম পর্যন্ত খুঁজে বের করতে পারছে না।’ ওয়েবসাইট।