ছেলের মা কারিশমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলের মা হয়েছেন কারিশমা কাপুর। গত শুক্রবার সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি এই সন্তানের জন্ম দেন। এটি তাঁর দ্বিতীয় সন্তান। তাঁর ছয় বছর বয়সী বড় সন্তানের নাম সামাইরা। কয়েক বছর আগে কারিশমা বিশিষ্ট শিল্পপতি সঞ্জয় কাপুরকে বিয়ে করেন। কারিশমা ছেলের মা হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু গয়নার নকশাবিদ ফারাহ খান আলী। ওয়েবসাইট।