ছেলের মা ফারহানা মিলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুত্রসন্তানের মা হয়েছেন অভিনয়শিল্পী ফারহানা মিলি। মিলি জানান, ২৪ নভেম্বর রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি এই সন্তানের জন্ম দেন। পরদিনই তিনি মিরপুরে তাঁর বাসায় ফিরে যান। মিলি চিকিৎসক কাশেফা নাজনীনের তত্ত্বাবধানে ছিলেন। মা ও সন্তান—দুজনই এখন সুস্থ আছে।