ছেলেসন্তানের মা হচ্ছেন লারা দত্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড তারকা লারা দত্ত ও টেনিস তারকা মহেষ ভুপতি দম্পতি যে মা-বাবা হতে যাচ্ছেন, এ সুখবর জানা হয়ে গেছে বেশ আগেই। তবে এই খবরের সঙ্গে সঙ্গে নতুন খবরও জানার আছে একটা। সেটি হলো ছেলেসন্তানের মা হতে যাচ্ছেন লারা। অনেক পরীক্ষা-নিরীক্ষা করে এমনটাই ভবিষ্যত্বাণী করেছেন বিশিষ্ট সংখ্যাতত্ত্ববিদ ভাভিক সাংভি।জানা গেছে, ২০১২ সালের জানুয়ারির শেষের দিকেই একটি সন্তানের মা-বাবা হতে যাচ্ছেন লারা ও মহেষ ভুপতি দম্পতি। তবে, এ সুসংবাদটি শোনার পর থেকেই তাঁরা দুজনই বেশ চিন্তিত ছিলেন যে তা ছেলে নাকি মেয়ে শিশু হবে! তাঁদের এ চিন্তার কিছুটা অবসান ঘটিয়ে সংখ্যাতত্ত্ববিদ ভাভিক সাংভি ভবিষ্যত্বাণীতে বলেছেন, তাঁদের ছেলেসন্তান হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি।ভাভিক সাংভি পরীক্ষা-নিরীক্ষা করে বলেছেন, লারার জন্ম তারিখ হলো ১৬ এপ্রিল আর জন্ম সংখ্যা হলো ৭। মহেষের জন্মতারিখ ও জন্মসংখ্যা দুটোই হলো ৭। তাঁরা দুজনই ২ সংখ্যার (চাঁদ) মাধ্যমে শাষিত হন। এই সংখ্যা এক হওয়া বোঝায় তাঁদের ছেলেসন্তানই হতে পারে। তবে এ ক্ষেত্রে খুবই নিরাপদভাবে সন্তানের প্রসব হবে এবং শিশুটি বেশ স্বাস্থ্যবান হবে বলেও জানিয়েছেন ভাভিক সাংভি। উল্লেখ্য, এ বছর ১৬ ফেব্রুয়ারি লারা আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন টেনিস তারকা মহেশ ভূপতিকে। গত বছর সেপ্টেম্বর মাসে তাঁদের বাগদান হয়। গত সোমবার জানিয়ে দেওয়া হয় তিনি মা হতে চলেছেন। ওয়েবসাইট।