ছোটদের নাচ প্রতিযোগিতার পুরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বয়সভিত্তিক নাচ প্রতিযোগিতার আয়োজন করেছিল নৃত্যশিল্পী সংস্থা ও শিল্পকলা একাডেমী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলাকেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান। এতে সারা দেশের ৪০টি নাচের দলকে পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি দল থেকে সেরা দশ ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয় মোট ১৬৫ জন প্রতিযোগীকে। শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে সমাপনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক এবং শুভেচ্ছা বক্তব্য দেন সংস্থার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।