ছোটবেলায় হারিয়ে গিয়েছিলেন অমিতাভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো সেই স্মৃতি তাড়িয়ে বেড়াচ্ছে অমিতাভ বচ্চনকে। মাত্র দুই বছর বয়সে একদিন রেলস্টেশনে তিনি হারিয়ে গিয়েছিলেন। তখন অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চন আর মা তেজি বচ্চন থাকতেন ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদ শহরে। আর ঠাকুরদাদা ও ঠাকুরমা থাকতেন করাচিতে। ঠাকুরদাদা ছিলেন পেশায় ব্যারিস্টার।
অমিতাভ নিজের ব্লগে লিখেছেন, ‘একবার ঠাকুরদাদার সঙ্গে দেখা করে করাচি থেকে বাবা-মায়ের সঙ্গে এলাহাবাদ ফিরছি। সঙ্গে তিনি। রেলস্টেশনে বাবার হাত ধরেই ছিলাম। হঠাৎ বাবার হাত থেকে ছুটে যাই। মা একসময় দেখতে পান আমি বাবার হাত ধরে নেই। তখন শুরু হয় খোঁজাখুঁজি। এক যাত্রী বাবা-মাকে জানান একটি শিশু রেল ব্রিজের রেলিংয়ের ওপর পা ঝুলিয়ে বসে আছে। তখনই বাবা-মা ছুটে গিয়ে আমাকে কোলে করে নিয়ে আসেন। আমি তখন রেল ব্রিজে পা ঝুলিয়ে ট্রেন আসা-যাওয়া দেখছিলাম। আমার পা অবশ্য খানিকটা লম্বা ছিল।’