ছোট পর্দায় জয়ার অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়া বচ্চন
জয়া বচ্চন

স্বামীর পথই অনুসরণ করতে চলেছেন জয়া বচ্চন। অমিতাভ তো চুটিয়ে ছোট পর্দায় কাজ করছেন। এবার ছোট পর্দায় অভিষেক হতে চলেছে জয়ারও। অবশ্য কোনো রিয়েলিটি অনুষ্ঠানে নয়, তিনি কাজ করবেন সনির একটি সিরিয়ালে। এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, জয়া এরই মধ্যে সবুজসংকেত দিয়েছেন বলে জানানো হয়েছে।
দীর্ঘদিন ধরেই ছোট পর্দায় কাজ করছেন অমিতাভ। অবশ্য এর আগে তিনি ছোট পর্দার কোনো সিরিয়ালে কাজ করেননি। এই পরিবারের কাছের একটি সূত্র জানিয়েছে, সনি চ্যানেলেই আরেকটি সিরিয়ালে অভিষেক হতে যাচ্ছে অমিতাভেরও। দুটো সিরিয়ালেরই নাম অবশ্য জানানো হয়নি। পিটিআই।