ছোট পর্দায় শচীন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ছোট পর্দায় আসছেন শচীন টেন্ডুলকার। ক্রিকেট ম্যাচে নয়, একটি অ্যানিমেশন ধারাবাহিকের সঙ্গে যুক্ত হয়েছেন এই তারকা। অ্যাকশন, কমেডি আর অ্যাডভেঞ্চারে ভরপুর এই অ্যানিমেশনের নাম মাস্টার ব্লাস্টার। এতে শচীনকে দেখা যাবে অ্যানিমেটেড চরিত্রের চেহারায়। মাস্টার ব্লাস্টার সিজন-১ ধারাবাহিকে থাকছে ২৬টি পর্ব। তৈরি করছে সিমারু এন্টারটেইনমেন্ট ও মুনস্কোপ সংস্থা যৌথভাবে। শচীন বললেন, ‘অ্যানিমেশন দুনিয়া আমাকে সব সময় মুগ্ধ করে। এবং আমার বাচ্চাদের সঙ্গে নিয়মিত অ্যানিমেশন ছবি দেখি। নিজেকে অ্যানিমেটেড রূপে দেখা অবশ্যই একটা অন্য রকম অভিজ্ঞতা হবে আমার জন্য।’ টাইমস অব ইন্ডিয়া।