ছোট পর্দায় অভিষেক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড় পর্দার দর্শক মাত করা বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার অভিষেক ঘটতে যাচ্ছে ছোট পর্দায়। কালারস চ্যানেলের রোমাঞ্চধর্মী রিয়ালিটি অনুষ্ঠান ফিয়ার ফ্যাক্টর-খাতরোঁ কি খিলাড়িতে উপস্থাপক হিসেবে আসছেন তিনি। এটি হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ওপর একটি বিশেষ অনুষ্ঠান। এতে অক্ষয় কুমারের স্থলাভিষিক্ত হবেন প্রিয়াঙ্কা। অনুষ্ঠানে ১৩ জন ক্রিকেট তারকাকে হাজির করা হবে। অনুষ্ঠানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘ছোট পর্দায় আমার এই ভূমিকা নিজের ব্যক্তিত্বের সঙ্গে খাপে খাপ মিলে গেছে।’ ওয়েবসাইট।