ছোট পর্দায় আসছেন লারা দত্ত!

বলিউডের তারকারা মুক্তকচ্ছ হয়ে ছুটছেন টিভি চ্যানেলের রিয়ালিটি শোর পেছনে। অল্প শ্রমে বেশি পয়সা কামানোর ইচ্ছায় হোক, আর জনপ্রিয়তার মোহেই হোক, হুট করেই যেন সিনেমার তারকারা ছোট পর্দায় উপস্থাপনা করতে উঠেপড়ে লেগেছেন। অভিনেত্রী লারা দত্তই বা পিছিয়ে থাকবেন কেন! কিছুদিন আগে সাবেক এই মিস ইউনিভার্সের একটি ফিটনেস ডিভিডি বেরিয়েছে।শোনা যাচ্ছে, সম্প্রতি ভারতের শীর্ষস্থানীয় একটি টিভি চ্যানেলের কর্তাব্যক্তির সঙ্গে তিনি আলাপ-আলোচনা করেছেন। কিন্তু সব দিক বিবেচনা না করে, খুঁটিনাটি না দেখে হুট করে কিছু করে বসার পাত্রী নন লারা। ওয়েবসাইট।