ছোট পর্দায় হূতিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের সফল অভিনেতা হূতিক রোশনকে এবার দেখা যাবে ছোট পর্দায়। অভিনেতা হিসেবে আবির্ভাবের প্রায় এক দশক পর তিনি ছোট পর্দায় এলেন। আগামী বছরের যেকোনো সময় একটি ড্যান্স রিয়েলিটি শোতে তাঁকে দেখা যেতে পারে। এ ব্যাপারে অনুষ্ঠানটির প্রযোজকের সঙ্গে তাঁর কথাবার্তা হয়ে আছে। কেবল ঝুলে আছে পারিশ্রমিকের বিষয়টি। যদি হূতিকের দাবিমতো প্রযোজক তাঁকে পারিশ্রমিক দিতে রাজি হন, তা হলেই তিনি এই রিয়েলিটি শোতে অংশ নেবেন বলে জানা গেছে।এদিকে একটি সূত্রে জানা গেছে, হূতিক নাকি এই রিয়েলিটি শোর জন্য অভাবনীয় পারিশ্রমিক দাবি করেছেন। ৫৬ পর্বের এ অনুষ্ঠানে প্রতি পর্বের জন্য দুই কোটি রুপি হিসাবে তাঁর দাবি ১১২ কোটি রুপি। প্রযোজক যদি সত্যিই হূতিককে এ পারিশ্রমিক দিতে রাজি হন, তা হলে তিনি হবেন টিভি রিয়েলিটি শোর ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকা। এ ক্ষেত্রে তিনি ছাড়িয়ে যাবেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনকেও।উল্লেখ্য, হূতিক বলিউডে প্রথম অভিনেতা হয়ে আসেন ২০০০ সালে। বাবা রাকেশ রোশনের ছবি ‘কহো না প্যায়ার হ্যায়’তে অভিনয় করে তিনি রাতারাতি তারকাখ্যাতি অর্জন করেন।