ছোট বোন রিহার ছবিতে সোনম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দি সিনেমায় অভিনেতা-অভিনেত্রীরা তাঁদের ছেলে-মেয়েদের নায়ক-নায়িকা করার জন্য রীতিমতো প্রতিযোগিতায় নেমেছেন। ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, রণধীর কাপুর ও হূষি কাপুরের সঙ্গে নাম লিখিয়েছিলেন অনিল কাপুর। তাঁর বড় মেয়ে সোনম কাপুর এখন নায়িকা। এবার তিনি ছোট মেয়েকেও সিনেমাজগতে নিয়ে এসেছেন, তবে নায়িকা হিসেবে নয়। তাঁর ছোট মেয়ে রিহা কাপুর আত্মপ্রকাশ করতে যাচ্ছেন প্রযোজক হিসেবে। রিহা এখন অনিল কাপুর ফিল্ম কোম্পানির মালিক। তাঁরই প্রযোজনায় প্রথম ছবি অ্যায়সা মুক্তি পেতে চলেছে আগামী ৬ আগস্ট। ছবিতে নায়িকা থাকছেন বড় বোন সোনম কাপুর আর নায়ক অভয় দেওল। দুই বোনের মিলিত এই প্রকল্প কতটা সফল হয়, সেটা এখন দেখার বিষয়।