ছোটদের জন্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রা.ওয়ান ছবিতে উড়তে দেখা যাবে শাহরুখ খানকে। বিশাল বাজেটের এ কল্পবিজ্ঞান ছবিতে শাহরুখ এবারই প্রথম একটি অতিমানবীয় চরিত্রে অভিনয় করছেন। নিজের এই সুপারহিরো ধাঁচের ছবি নিয়ে তিনি খুব রোমাঞ্চিত। এটি ছোটদের জন্য তৈরি হয়েছে বলে জানান শাহরুখ। এর সাফল্য নিয়েও তিনি বেশ আশাবাদী। অনুভব সিনহা পরিচালিত এ ছবিতে শাহরুখের বিপরীতে রয়েছেন কারিনা কাপুর। সম্প্রতি সাহারা স্টার হোটেলে এক সংবাদ সম্মেলনে শাহরুখ ছবিটির ব্যাপারে সাংবাদিকদের বলেন, ‘এ ছবিতে একজন ভালো লোক আছে, আবার একজন মন্দ লোকও আছে। আছে সুন্দরী একটি মেয়ে। আর আছে চমত্কার একজন গায়ক এবং দারুণ একজন পরিচালক।’ ওয়েবসাইট।