ছোটবেলার ছবি দিয়ে ঈদের শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই সময়ে প্রিয়তি।
এই সময়ে প্রিয়তি।
প্রিয়তির ছোটবেলা কেটেছে ঢাকায়। ওই সময় তোলা ছবি।
প্রিয়তির ছোটবেলা কেটেছে ঢাকায়। ওই সময় তোলা ছবি।

নিজের ছোটবেলার ছবি ফেসবুকে প্রকাশ করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মাকসুদা আকতার প্রিয়তি। বাংলাদেশি বংশোদ্ভূত এ মডেল ও অভিনেত্রী আয়ারল্যান্ডপ্রবাসী। সেখানেই কাটিয়েছেন এবারের ঈদ। নিজের দুই সন্তান ও পরিচিত বাঙালিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। সেই সঙ্গে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দিয়েছেন ২০০১ সালে তোলা একটি ছবি। সেখানে তিনি লিখেছেন, ‘আমার কিউট কিউট ভক্ত ও লাভলী লাভলী শুভাকাঙ্ক্ষীদের জন্য আমার পক্ষ থেকে ঈদের ছোট্ট উপহার, ‘‘ছোট্টকালের প্রিয়তি’’।’ ছবিতে ছোট্ট প্রিয়তিকে শাড়ি পরা অবস্থায় কপালে হাত দিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে।

ছবিটি প্রসঙ্গে প্রিয়তি বলেন, ‘স্থায়ীভাবে আয়ারল্যান্ড আসার আগে মায়ের শাড়ি পরে ছবিটি তুলেছিলাম। ছবিটি আমার অনেক পছন্দের একটি ছবি।’
প্রিয়তি প্রায় ১৫ বছর ধরে আয়ারল্যান্ডে থাকেন। সেখানকার দুটি ছবিতে অভিনয় করেছেন। একই সঙ্গে তিনি নিয়মিত মডেলিংও করে থাকেন। ২০১৪ সালে তিনি মিজ আয়ারল্যান্ড প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হন। এ ছাড়া তিনি মিজ আর্থ ইন্টারন্যাশনাল খেতাবও পেয়েছেন।