আজ শুভ বড়দিন। এ উপলক্ষে কথা হলো সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের সঙ্গে। আপনাকে বড়দিনের শুভেচ্ছা।ধন্যবাদ। প্রথম আলোর সব পাঠককে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই সুস্থ থাকুন, সবার জীবন সুন্দর হোক।আজ বড়দিন। কেমন লাগছে?আমার কাছে এখন সব দিনই এক। বড়দিন উদ্যাপন করতাম ছোটবেলায়। সেই দিনগুলোর কথা এখনো মনে হয়। রাতে ঘুমানোর আগে মা বলতেন, ‘তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, তাহলে রাতে সান্তা ক্লজ এসে তোমার বালিশের নিচে উপহার রেখে যাবেন।’ সকালে ঘুম থেকে উঠেই আগে বালিশের নিচে হাত দিতাম, উপহার পেতাম। সে কী আনন্দ! ছোটবেলায় বড়দিন কীভাবে উদ্যাপন করতেন?সকালে নতুন জামা পরে বড়দের সঙ্গে গির্জায় যেতাম। সেখানে প্রার্থনা হতো। এরপর খেলাধুলা। দুপুরে গির্জায় প্রীতিভোজের আয়োজন করা হতো। বিকেলে সবাই মিলে ঘুরতে বের হতাম। আমি তো রাজশাহীর ছেলে। আমাদের ওখানে ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত নানা ধরনের অনুষ্ঠান হতো। আর আজকের দিনটি?আমার মেয়ে সংজ্ঞা থাইল্যান্ডে পড়াশোনা করছে। ও এবার আসতে পারেনি। ছেলে সপ্তক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ছে। বাসায় আরও আছে আমার ভাইয়ের মেয়ে। সকালে স্ত্রী আর সবাইকে সঙ্গে নিয়ে গির্জায় যাব। দুপুরে আমার স্ত্রীর বোনের বাসায় দাওয়াত আছে, সেখানে যাব। অনেকের সঙ্গে দেখা হবে।আজ কোনো চলচ্চিত্রের গান করবেন?না, প্রায় প্রতিবছরই বড়দিনে আমার ছবির গান রেকর্ডিংয়ের কাজ থাকে। এ ব্যাপারে পরিবারের চরম আপত্তি। কিন্তু আমি কখনোই কাজের ব্যাপারে আপস করিনি। বিনোদন প্রতিবেদক