ছড়া গান গাইবেন অ্যাডেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সপ্তাহ আগে জানিয়ে দিয়েছিলেন, ‘মা হচ্ছি আমি!’ মা হওয়ার আগে কত ধরনের প্রস্তুতিই তো থাকে,অ্যাডেলের বেলায়ও তার ব্যতিক্রম হচ্ছে না। অনাগত সন্তানের জন্য গান রেকর্ড করবেন এই তারকা। গানগুলো হবে আবার ছড়া গান। ব্রিটিশ এক দৈনিক জানাচ্ছে, ‘অনাগত সন্তানের জন্য ছড়া গান করবেন অ্যাডেলে। তাই বলা যায়, তাঁর কণ্ঠ হবে আরও কোমল, প্রশান্তিময়।’ এদিকে, যুক্তরাষ্ট্রেও সবচেয়ে বেশি বিক্রীত হিসেবে নাম লিখিয়েছে অ্যাডেলের টোয়েন্টিওয়ান অ্যালবামটি। আইএএনএস।