ছয় দিন ঘুমোতে পারিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ এনটিভিতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক এফএনএফ (ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি)। এ নাটকে অভিনয় করেছেন সুমাইয়া শিমু। আজ কথা হয় তাঁর সঙ্গে।কেমন হচ্ছে এফএনএফ?এ নাটকের পরিচালক রেদোয়ান রনির সঙ্গে এর আগেও কাজ করেছি। হাউসফুল নাটকের কথা নিশ্চয়ই সবার মনে আছে। এটাতে ইফতেখার ফাহমিও ছিলেন। সে সময় দেখেছি যে পরিচালক খুব সুন্দর করে নাটকের গল্পটাকে তুলে ধরেছেন। এ নাটকেও তা-ই করেছেন তিনি। এটিও একটি পারিবারিক গল্পপ্রধান নাটক। একটি পরিবারের তিনটি মেয়ে, তাদের বাবা—সব মিলিয়ে চমত্কার একটা দৃশ্যপট রচনা করেছেন নাট্যকার ও পরিচালক। এরই মধ্যে যে কয়েকটি পর্ব প্রচারিত হয়েছে, সেগুলো মানুষ দেখছে, অনেকেই ফোন করে জানান। কেউ এসএমএস করে জানান।কাজটা করতে গিয়ে কোনো মজার অভিজ্ঞতা হয়েছে?মজার নয়, বলুন কষ্টের অভিজ্ঞতার কথা। যেমন, আমার চরিত্রটি হচ্ছে তোতলার চরিত্র। তোতলাতে তোতলাতে কথা বলি। উফঃ এ ধরনের চরিত্র করাটা যে কতটা কষ্টের! সংলাপ বলার আগে মনে রাখতে হয় যে আমি একজন তোতলা। সেভাবেই সংলাপ বলতে হয়। আর একটা ঘটনা হচ্ছে যে হঠাত্ করেই পরিচালক জানালেন, তিনি সিলেটে শুটিং করবেন। পরিচালক শুটিং ইউনিট নিয়ে চলে গেলেন। সমস্যা হলো, সে সময় আমি ঢাকায় অন্য একটি নাটকের শুটিং করছিলাম। তখন নিরুপায় হয়ে এমন করতে হলো যে ঢাকায় রাত ১১টা পর্যন্ত কাজ করে বাসে উঠতাম। ভোরে সিলেটে নেমে শুটিং শুরু করতাম। তারপর আবার রাতের বাসে ঢাকায় এসে সকাল থেকে ঢাকায় শুটিং করে ওই রাতেই আবার সিলেটে চলে যেতাম। এভাবে ছয় দিন কাজ করতে হয়েছে। এই ছয় দিন ঘুমোতে পারিনি। এই কষ্টটুকু করেছি, কারণ আমি জানতাম যে কাজটা ভালো হবে।ভালোবাসা দিবসে কী কাজ করলেন?অনেক নাটকে কাজ করেছি। তবে আমি জানি না যে কোন কোন নাটক আসলে প্রচার করা হবে। কারণ, শেষ পর্যন্ত দেখা যায়, নানা জটিলতায় কোনো কোনো নাটক প্রচারিত হয় না। সাম্প্রতিক সময়ে কী কাজ করলেন?২১ ফেব্রুয়ারি উপলক্ষে পাপ নামে একটি নাটকে কাজ করলাম। এটি পরিচালনা করেছেন আখতার ফেরদৌস রানা। নাটকে আরও আছেন আবুল হায়াত, অপূর্বসহ অনেকেই। নাটকটিতে কাজ করার পর মনে হয়েছে, অসাধারণ একটি নাটকে কাজ করলাম। বিনোদন প্রতিবেদক