ছয় পর্বের ধারাবাহিকে নিপুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের জন্য নির্মিতব্য ছয় পর্বের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী নিপুন। ‘গফুরের বিয়ে’ নামের এ ধারাবাহিকটি পরিচালনা করবেন অভিনয়শিল্পী ও নির্মাতা সিদ্দিকুর রহমান। চলতি সপ্তাহে নাটকটির শুটিং শুরু হবে বলে পরিচালক সূত্রে জানা গেছে।নাটক প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে নিপুন বলেন, ‘কিছুদিন আগে আমরা “এই তো ভালোবাসা” ছবির শুটিং করছিলাম। শুটিং চলাকালে সিদ্দিক ভাই আমাকে নাটকের গল্পটি শুনিয়েছিলেন। শুনেই আমার বেশ ভালো লেগেছিল। নাটকটিতে আমার উপস্থিতি অল্প সময়ের জন্য হলেও চরিত্রটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ।’‘গফুরের বিয়ে’ নামের ছয় পর্বের এ ধারাবাহিক নাটকটির নাম ভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনয়শিল্পী জাহিদ হাসান।নাটকটি প্রসঙ্গে সিদ্দিক বলেন, ‘গফুরের বিয়ে নাটকটির পুরো গল্পটাই মজার। তবে এর মধ্য দিয়ে একটা বার্তা সবার কাছে দেওয়ার চেষ্টা করব।’জানা গেছে, নগরজীবনে সব মানুষই নানা ব্যস্ততার কারণে কাছের অনেক আত্মীয়স্বজনদের ভুলে থাকে। কিন্তু বিয়ে বা অন্য অনুষ্ঠানে শেকড়ের টানে ঠিকই তাদেরকে স্মরণ করা হয়। গফুরের বিয়ে নাটকে এ বিষয়টিই তুলে ধরা হবে। নিপুন ও জাহিদ হাসান ছাড়া গফুরের বিয়ে নাটকের অন্য অভিনয়শিল্পীরা হলেন—সোহেল খান, ফারুক আহমেদ, এস এম মোহসিন, মুনিরা মিঠু, শবনম পারভীন প্রমুখ।উল্লেখ্য, সহশিল্পী হিসেবে সিদ্দিকের সঙ্গে নিপুন প্রথম অভিনয় করেন ‘সিনোফোবিয়া’ নামের একটি নাটকে। রেদওয়ান রনির পরিচালনায় নাটকটি ২০০৮ সালে ঈদে প্রচারিত হয়। এরপর আরটিভি প্রযোজিত শাহীন কবীর টুটুলের পরিচালনায় এই তো ভালোবাসা ছবিতেও তাঁরা একসঙ্গে অভিনয় করেছেন।