ছয় বইয়ের পাঠোন্মোচন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদুলির উদ্যোগে স্বতন্ত্রপাঠ
মাদুলির উদ্যোগে স্বতন্ত্রপাঠ

গত একুশে গ্রন্থমেলায় প্রকাশিত ছয় তরুণের ছয়টি বইয়ের পাঠোন্মোচন হবে কাল। বেলা সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনের এই আয়োজনে প্রধান অতিথি থাকবেন কবি মুহম্মদ নূরুল হুদা। পাঠোন্মোচনের পাশাপাশি থাকবে স্বরচিত কবিতাপাঠ।
অরবিন্দ চক্রবর্তীর কাব্যগ্রন্থ ‘সারামুখে ব্যান্ডেজ’-এর ওপর আহমেদ স্বপন মাহমুদ; অপু মেহেদীর নাটকবিষয়ক বই ‘রবীন্দ্রনাথ অ্যান্ড কোম্পানি’ আলোচনা করবেন দীপক সুমন; হামিম কামালের উপন্যাস ‘জঠর’ আলোচনা করবেন আহমাদ মাযহার; মোজাফফর হোসেনের ছোটগল্পগ্রন্থ ‘অতীত একটা ভীনদেশ’ আলোচনা করবেন স্বকৃত নোমান; অনু ইসলামের প্রবন্ধসংকলন ‘কবিতায় রাষ্ট্রচিন্তা ও অন্যান্য প্রবন্ধ’ বইটি নিয়ে আলোচনা করবেন রফিক উল্লাহ খান এবং কুমার অরবিন্দর শিশুসাহিত্য ‘ভূতের সেলফি’র আলোচনা করবেন আলমগীর রেজা চৌধুরী।