ছয় বছর পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছর ঘর করার পর পরিচালক স্বামী স্যাম মেন্ডেসের কাছ থেকে আলাদা হয়ে গেছেন অস্কারজয়ী তারকা কেট উইন্সলেট। গত সোমবার তাঁদের আইনজীবী এ কথা জানান। তাঁরা দুজনে মিলেই আর একসঙ্গে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। একাধিকবার অস্কারজয়ী কেট উইন্সলেট সর্বশেষ অস্কার পান ২০০৯ সালে। দ্য রিডার ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি। স্যাম মেন্ডেস সেরা পরিচালক হিসেবে অস্কার পান ২০০০ সালে। ছবিটি হচ্ছে আমেরিকান বিউটি। ২০০৩ সালের মে মাসে বিয়ে করেন তাঁরা। জো নামের ছয় বছরের একটি ছেলে আছে তাঁদের। এ ছাড়া উইন্সলেটের আগের ঘরে আছে মিয়া নামের নয় বছরের মেয়ে। তাঁরা উভয়ে যৌথভাবে তাদের লালন-পালন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। ওয়েবসাইট।