ছয় বছর পর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছয় বছর পর এসেছে সেলিম চৌধুরীর একক গানের অ্যালবাম। নাম বাউল বাতাস। ফোক ফিউশন-ধাঁচের এই অ্যালবামে গান আছে ১০টি। হাসন রাজা, রাধারমণ, শাহ্ আবদুল করিম, দ্বীনহীন, জালাল খাঁ ও প্রদীপ সাহার গান দিয়ে সাজানো হয়েছে পুরো অ্যালবাম। এটির সংগীত পরিচালনা করেছেন আবিদ রনি। হাসন রাজার একটি গানের সঙ্গে মিক্স করা হয়েছে জয় শিনের ‘বেবি আর ইউ ডাউন’ গানটি।সেলিম চৌধুরী বললেন, ‘নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে আমাদের ঐতিহ্যবাহী লোকগানগুলোকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরার জন্যই এভাবে কাজটি করা হয়েছে।’ অ্যালবামটি প্রকাশ করেছে সাউন্ডটেক।