ছয় বছর পর অমিতাভ-অর্জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমিতাভ বচ্চন ও অর্জুন রামপাল এর আগে ‘আখে’ ও ‘এক আজনবি’ নামের দুটি ছবিতে অভিনয় করেছিলেন। ছবি দুটিতে অমিতাভ বচ্চনের অভিনয়ের পাশাপাশি অর্জুন রামপালের অভিনয় বেশ প্রশংসিত হয়। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে, ২০০২ সালে আখে এবং ২০০৫ সালে এক আজনবি ছবির প্রায় ছয় বছর পর আবারও একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন তাঁরা। ছবির নাম অবশ্য এখনো ঠিক হয়নি। এটি নির্মিত হবে প্রীতিশ নন্দী কমিউনিকেশনের ব্যানারে। ছবিটি পরিচালনা করবেন প্রীতিশ নন্দীর ছেলে ছেলে কুশন নন্দী। এটি তাঁর পরিচালিত প্রথম ছবি। ছবিটির প্রধান দুটি চরিত্রে অভিনয়ের জন্য এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন অমিতাভ বচ্চন ও অর্জন রামপাল।কিছুদিন আগে ছবিটিতে অমিতাভের বিপরীতে অভিনয় করার কথা ছিল মল্লিকা শেরওয়াতের। কিন্তু বর্তমানে চিত্রনাট্যে ব্যাপক পরিবর্তন আসার কারণে সেটি অনেকটাই অসম্ভব হয়ে পড়েছে।