ছয় বছর পর পার্থিবের অ্যালবাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্থিবের প্রথম অ্যালবাম বাউন্ডুলে বাজারে আসে ২০০৫ সালে। এবার এসেছে দ্বিতীয়টি, উৎসর্গ নিজেকে। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোরাঁয় অ্যালবামটির মোড়ক খোলার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন আইয়ুব বাচ্চু, নকীব খান, ফোয়াদ নাসের বাবু, লাবু রহমান, কাজী হাবলু, সাহেদ, বিপ্লব, আগুন, তিশমা, চঞ্চল মাহমুদ, অ্যালবামটির প্রযোজনা প্রতিষ্ঠান অগ্নিবীণার কর্ণধার নাজমুল হক ভূঁইয়াসহ আরও অনেকে। পার্থিবের অন্যতম সদস্য রুমন বলেন, ‘নিজেদের নানা ব্যস্ততার কারণে দ্বিতীয় অ্যালবামের কাজ শেষ করতে দেরি হয়েছে। তবে এ সময় আমরা নিয়মিত বিভিন্ন কনসার্টে গান করেছি। তা ছাড়া একটু সময় নিয়ে কিছু ভালো গান শ্রোতাদের উপহার দেওয়াটাও দেরি হওয়ার আরেকটি কারণ।’মোড়ক উন্মোচন শেষে প্রয়াত আজম খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে গান করেন ব্যান্ডের সদস্যরা।