ছয় বছর পর মাইলস
৩০ বছরে পা দেওয়ার পরই ব্যান্ডে ভাঙন। দল থেকে বেরিয়ে যান অন্যতম সদস্য শাফিন আহমেদ। সেই সমস্যা কাটিয়ে আবার ঘুরে দাঁড়িয়েছে মাইলস। ব্যান্ডে যোগ দিয়েছেন বেজ গিটার-শিল্পী সুমন। এখন তাঁরা ব্যস্ত মাইলসের নতুন অ্যালবামের কাজ নিয়ে।মাইলস, আ স্টেপ ফারদার, প্রতিশ্রুতি, প্রত্যাশা, প্রত্যয়, প্রয়াস (দুই গানের অ্যালবাম), প্রবাহ ও প্রতিধ্বনি। এরপর ছয় বছর মাইলসের আর কোনো নতুন অ্যালবাম পাওয়া যায়নি। জানা গেছে, এখন থেকে মাইলসের মূল কণ্ঠশিল্পী হামিন আহমেদ। তিনি বললেন, ‘মাঝে নানা সমস্যায় আমরা নতুন গান করতে পারিনি। তবে এবার পেছন ফিরে তাকানোর অবকাশ নেই। মাইলস শ্রোতামাতানো গান নিয়ে আবারও সবার সামনে আসছে।’জানা গেছে, আগামী পয়লা বৈশাখেই আসছে মাইলসের নতুন অ্যালবাম। সেভাবেই চলছে কাজ। এর মধ্যে পাঁচটি গানের কথা ও সুর চূড়ান্ত হয়েছে। একটি গানের ধারণকাজও শেষ। ‘প্রিয়তমা মেঘ তুমি বৃষ্টি হয়ে ছুঁয়ে যাও’ শিরোনামের গানটি সম্প্রতি এফএম রেডিওর মাধ্যমে ‘রেডিও মুক্তি’ দিয়েছে মাইলস। শাহান কবন্ধের কথায় গানটির সুর করেছেন মানাম আহমেদ।হামিন বলেন, ‘নিজের গাওয়ার ঢং বদলে ফেলেছি। এখন আর অ্যান্ড বি ধাঁচে গাওয়ার চেষ্টা করছি।’