ছয় মডেলের ‘হূদয়বীমা কর্পোরেশন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সময়ের ছয়জন উঠতি মডেলকে নিয়ে নির্মিত হচ্ছে ধারাবাহিক নাটক—নাম ‘হূদয়বীমা কর্পোরেশন’। রচয়িতা ফজলুল হক আকাশ। পরিচালনা করছেন তরুণ পরিচালক শিমুল সরকার। মডেল অভিনেতা-অভিনেত্রীরা হলেন অহনা, ভাবনা, মনোজ, রাফি, এলেন শুভ্র ও আহমেদ ফারুক।আপনি কি প্রেম করছেন? আপনার হূদয়ের কি বীমা করা আছে? হূদয় নিয়ে জটিল পথ পাড়ি দেওয়ার আগে আপনার হূদয়ের বীমা করে নিন। হূদয়ঘটিত যেকোনো বড় দুর্ঘটনার জন্য দোষী ব্যক্তিকে যথাযথ শাস্তির নিশ্চয়তা একমাত্র আমরাই দিচ্ছি’—এ রকম লেখাসংবলিত সাইনবোর্ড ঝুলছে পুরো ঢাকায়। লিফলেট ক্যাটালগ বিতরণ চলছে পুরোদমে। আর এই হূদয়বীমা নিয়ে মাথার ঘাম ঝরাচ্ছে এক দল মানুষ। তরুণ পরিচালক শিমুল সরকার এমনই ঘটনা নিয়ে হূদয়বীমা কর্পোরেশন নামের দীর্ঘ ধারাবাহিকটি নির্মাণ করছেন।সম্প্রতি নাটকটির প্রথম লটের কাজ শেষ হয়েছে। হূদয়বীমা কফিশপ নামের একটি শপকে ঘিরে নাটকের গল্প আবর্তিত হয়েছে।শিমুল সরকার বলেন, টিভি নাটকের ক্ষেত্রে এটি একটি ব্যতিক্রমধর্মী প্রয়াস। নাটকটি ভবিষ্যত্ প্রজন্মকে ভুল পথ থেকে সত্য-সুন্দর পথের দিকে যেতে অনুপ্রেরণা জোগাবে। এ ছাড়া নানা মজার ঘটনার মধ্য দিয়ে জীবনের খুঁটিনাটি বিষয় তুলে ধরা হবে হূদয়বীমা কর্পোরেশন নাটকে।হূদয়বীমা কর্পোরেশন নাটকের বিভিন্ন চরিত্রে মডেলরা ছাড়াও অভিনয় করেছেন কচি খন্দকার, ডা. এজাজ, শুভাশীষ ভৌমিক, মনিরা মিঠু, ফরহাদ শিশির প্রমুখ।