ছয় সংগীত-তারকার আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১০’-এর নেপথ্য ঘটনা নিয়ে তৈরি হলো ‘পর্দার পেছনের গল্প’-এর তৃতীয় অনুষ্ঠান। এবার ছিল গানের পর্ব। এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, বালাম, হূদয় খান, শফিক তুহিন ও পড়শী। এই ছয় তারকার সঙ্গে এবার মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১০ আয়োজনে পাঠকের ভোটে সংগীত বিভাগে আরও মনোনয়ন পেয়েছেন বেবী নাজনীন, কণা, ন্যান্সি ও হাবিব ওয়াহিদ। ব্যস্ততার কারণে অন্যরা অংশ নিতে পারেননি পর্দার পেছনের গল্প অনুষ্ঠানে।২৯ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসছে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১০-এর জমকালো অনুষ্ঠান। সেদিন এই তারকাদের মধ্যে দুজন পাবেন সেরা কণ্ঠশিল্পীর পুরস্কার। ওই অনুষ্ঠানের আগে গত শুক্রবার উপস্থাপক নোবেলের সঙ্গে জমজমাট আড্ডায় অংশ নেন ছয় সংগীতশিল্পী। গান, গল্প আর আড্ডার মধ্য দিয়ে সাজানো হয়েছে পুরো অনুষ্ঠানটি। একই গীতিকবিতায় তিন রকম সুর করেন বাপ্পা মজুমদার, বালাম আর শফিক তুহিন। এই অনুষ্ঠানেই ফাহমিদা নবী নতুন একটি দেশের গানের সুর করেন। আর গানটিতে কণ্ঠ দেন ফাহমিদা নবীসহ বাকি পাঁচ শিল্পী ও নোবেল। শিল্পীরা সেদিন জানালেন, এমন ঘটনা নাকি আগে কখনো হয়নি। চ্যানেল আইতে পর্দার পেছনের গল্প-এর এই পর্ব প্রচারিত হবে মঙ্গলবার রাত নয়টা ৩৫ মিনিটে। গ্রন্থনা ও পরিকল্পনা করেছেন কবির বকুল, পরিচালনা করেছেন গাজী শুভ্র।