ছয় হাজার কপি বিক্রি হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার ২০০৬ সালের চ্যাম্পিয়ন সালমার অ্যালবাম এসেছে দুই বছর পর। নাম প্রেমের জানাজা। বাজারে এনেছে লেজার ভিশন। কথা হলো সালমার সঙ্গে।অ্যালবামের নাম ‘প্রেমের জানাজা’ কেন?অ্যালবামের একটি গানের কথা হচ্ছে: ‘যাইয়ো না যাইয়ো না বন্ধু, আমার আগে যাইতে বলিনি তোমায়/ তুমি কোনো নীরব হলে, খোলো চোখের দরজা/ তোমার হইল মরণ বন্ধু, আমার হইল প্রেমের জানাজা’। এই গানটির কথা ভেবেই অ্যালবামের নাম রেখেছি প্রেমের জানাজা।অনেকটা চুপিসারেই অ্যালবামটি বের হলো?তা ঠিকই বলেছেন। বিয়ের পর স্বামী-সংসার আর সন্তান নিয়ে আমাকে অনেক ব্যস্ত সময় পার করতে হচ্ছে। আমার মেয়ে স্নেহার বয়স এখন আট মাস। সবকিছু গুছিয়ে যতটুকু সময় পেয়েছি, তখন অ্যালবামের কাজ করেছি। অ্যালবামের প্রচ্ছদের কাজ করেছি এক দিনে। তাড়াহুড়োটা একটু বেশি হয়ে গেল। এই অ্যালবামে আপনার স্বামী গান করেছেন আর গান লিখেছেন আপনার শ্বশুর। এটা আপনাদের পারিবারিক অ্যালবাম?এ পর্যন্ত আমার পাঁচটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। কোনোটিতেই গানের ব্যাপারে আপস করিনি। আমার স্বামী শিবলী খুব ভালো গান করে। আমার অনুরোধেই ও গান করেছে। আর আমার শ্বশুরের লেখা গান কিন্তু চমৎকার হয়েছে। অ্যালবামটির ব্যাপারে শ্রোতাদের আগ্রহ কেমন মনে হচ্ছে?আমার পাঁচটি অ্যালবামই ভালো ব্যবসা করেছে। এবারের অ্যালবামটির জন্য কোনো প্রচার-প্রচারণা করতে পারিনি। তাই কিছুটা ভয়ের মধ্যে ছিলাম। তবে প্রযোজনা প্রতিষ্ঠানের কাছ থেকে জানতে পেরেছি, এই কয়েক দিনে অ্যালবামটির ছয় হাজার কপি বিক্রি হয়েছে। আপনার পড়াশোনার খবর কী?সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ে উচ্চমাধ্যমিক (মানবিক বিভাগে) দ্বিতীয় বর্ষে পড়ছি। বিয়ে এবং সন্তানের কারণে গত বছর পরীক্ষা দিতে পারিনি। এবার পড়াশোনার ওপর বেশি করে জোর দিচ্ছি।