ছয়টি চলচ্চিত্রে অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চূড়ান্ত হয়েছে অনুদান। এবার সরকার মোট ছয়টি চলচ্চিত্রকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে দুটি শিশুতোষ চলচ্চিত্র। তথ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ২০১০-১১ অর্থবছরে অনুদান পাওয়া ছবি ও প্রযোজকদের নাম চূড়ান্ত হয়েছে। এবার অনুদান পাচ্ছেন মিঠুন চক্রবর্তী, মাসুদ পথিক, মির্জা সাখাওয়াৎ হোসেন, মুরাদ পারভেজ, ফারুক হোসেন ও মানিক মানবিক।জানা গেছে, ‘মুক্তি’ গল্প অবলম্বনে মিঠুন চক্রবর্তীর ছবিটি পরিচালনা করবেন পি এ কাজল। মাসুদ পথিক ছবি তৈরি করবেন নির্মলেন্দু গুণের ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ কবিতা অবলম্বনে। মির্জা সাখাওয়াতের ছবির নাম ধোঁকা আর মুরাদ পারভেজের বৃহন্নলা। শিশুতোষ ছবি দুটির একটি ফারুক হোসেন তৈরি করবেন সেলিনা হোসেনের ‘কাকতাড়ুয়া’ অবলম্বনে, আর অন্যটি মানিক মানবিকের শোভনের স্বাধীনতা। প্রত্যেক চলচ্চিত্র নির্মাতাকে ৩৪ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে। এর বাইরে প্রত্যেক নির্মাতা এফডিসি থেকে ১০ লাখ টাকার সেবামূলক কাজের সুযোগ নিতে পারবেন। অনুদান পাওয়ার ছয় মাসের মধ্যে ছবির কাজ শেষ করতে হবে।