ছয়টি বই লিখবেন বব ডিলান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনপ্রিয় গায়ক বব ডিলান যে লেখক হিসেবেও জনপ্রিয়, সেটা বোধ করি সবার জানা। ২০০৪ সালে মার্কিন এই শিল্পীর লেখা আত্মজীবনীমূলক বই ক্রনিকলস: ভলিউম ওয়ান সর্বাধিক বিক্রীত বইয়ের তালিকায় উঠে এসেছিল। গত বুধবার প্রকাশক সিমন অ্যান্ড স্কুস্টার বব ডিলানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী ববকে ওই প্রকাশনার জন্য ছয়টি বই লিখতে হবে। এর মধ্যে দুটি বই হবে ক্রনিকলস-এর দ্বিতীয় ও তৃতীয় খণ্ড। একটি বই লিখতে হবে জনপ্রিয় এই শিল্পীকে নিয়ে করা রেডিও অনুষ্ঠানের ওপর ভিত্তি করে। বাকি তিনটির বিষয়বস্তু কী হবে—তা জানা যায়নি। ওয়েবসাইট।