ছয়ের বিপরীতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওশীন, মুনমুন, সুজানা, মেহজাবীন, ফারিয়া ও সাবাবা মোহন—এই ছয় নায়িকার বিপরীতে নায়ক একজন। তিনি সজল। টেলিছবিটির নাম পাত্রীদেরকে জানানো যাচ্ছে যে...। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন মোহন খান। তিনি জানান, সজল পুরান ঢাকার ব্যবসায়ী। চলচ্চিত্র দেখে নিজেকে শিল্প ও সংস্কৃতিমনা যুবক হিসেবে ভাবতে শুরু করেন। সংসারমুখী করার জন্য মা-বাবা তাঁকে বিয়ে দিতে চান। কিন্তু সজলের এক কথা, সংস্কৃতিমনা কোনো মেয়েকেই বিয়ে করবেন তিনি। শুরু হয় তাঁর জন্য কনে দেখা। কিন্তু শেষ পর্যন্ত নানা মজার ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় টেলিছবির কাহিনি। সজল বলেন, ‘গত ঈদে পাত্রী চাই না নামের একটি টেলিছবিতে অভিনয় করেছিলাম। ওটা পরিচালনা করেছিলেন মোহন খান। পাত্রীদেরকে জানানো যাচ্ছে যে... ওটারই সিক্যুয়েল। তবে এবারের গল্পটি আরও মজার।’পাত্রীদেরকে জানানো যাচ্ছে যে... টেলিছবিতে আরও অভিনয় করছেন চিত্রলেখা গুহ, লুৎফর রহমান জর্জ প্রমুখ।