জগজিত্ সিংয়ের মস্তিষ্কে অস্ত্রোপচার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুক্রবার জগজিত্ সিংয়ের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। তাঁকে দ্রুত ভর্তি করা হয় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে। ওই দিন সন্ধ্যায় চিকিত্সকেরা জরুরিভিত্তিতে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করেন। জানা গেছে, গতকাল শনিবার অস্ত্রোপচারের পর তাঁকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে।৭০ বছর বয়সী এই গজলশিল্পী দীর্ঘদিন ধরে হূদরোগ ও উচ্চরক্তচাপ সমস্যায় ভুগছিলেন। শুক্রবার মুম্বাইয়ে আরেক খ্যাতিমান গজলশিল্পী গোলাম আলীর সঙ্গে একই মঞ্চে গান করেন জগজিত্ সিং। হঠাত্ অসুস্থ হয়ে পড়লে আয়োজকেরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। এনডিটিভি।