জগজিৎ সিংয়ের মৃত্যুবার্ষিকীতে একক গজলসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত গজলশিল্পী জগজিৎ সিংয়ের প্রথম মৃত্যুবার্ষিকী ১০ অক্টোবর। দিনটি বিশেষভাবে স্মরণ করতে আয়োজন করা হয়েছে গজলসন্ধ্যা। বাংলাদেশের গজলশিল্পী মেসবাহ আহমেদ গজল পরিবেশন করবেন। আগামী বুধবার সন্ধ্যা ছয়টায় একক গজলসন্ধ্যা শুরু হবে আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে। এ প্রসঙ্গে মেসবাহ আহমেদ জানান, ‘ওই দিন জগজিৎ সিংয়ের অতি জনপ্রিয় গজলের পাশাপাশি কম প্রচলিত গজলও প্রকৃত গজলপ্রেমীদের উপহার দেবেন। যেসব গজল জগজিৎ সিং সর্বশেষ বাংলাদেশ সফরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রোতাদের শুনিয়েছিলেন সেসবও শোনাবেন। এর মধ্যে থাকবে ‘কাহা তুম চালে গ্যায়ে’, ‘মেরি তানহাইওঁ’, ‘তুম ইতনা জো মুসকুরা রেহে হো’, ‘গাম কা খাজানা’ ইত্যাদি। আলিয়ঁস ফ্রঁসেজের সহযোগিতায় এ গজলসন্ধ্যায় সার্বিক আয়োজনে রয়েছে ইউএমএসএল।