জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র উত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের স্মরণে দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী উত্সবের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। গতকাল রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ উত্সবের উদ্বোধন করেন তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ।অনুষ্ঠানে ক্যাথরিন মাসুদ বলেন, ‘তারেক মাসুদ চলচ্চিত্রের মাধ্যমে সমগ্র জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চেয়েছিলেন।’ অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ সেলিম, চলচ্চিত্র সংসদের মেন্টর ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান জুনায়েদ আহম্মেদ, ইংরেজি বিভাগের শিক্ষক শাহিনূর রহমান, বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আহ্বায়ক মোক্তাদিরুল আলম প্রমুখ।দিনব্যাপী প্রদর্শনীতে তারেক মাসুদের রানওয়ে, নরসুন্দর ও একুশ চলচ্চিত্র তিনটি দেখানো হয়। আজও এই তিনটি চলচ্চিত্র সকাল ১০টা, দুপুর ১২টা ও বেলা দুইটায় প্রদর্শিত হবে।