জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নজরুলজয়ন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৩তম জন্মজয়ন্তী উদ্যাপন করল জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম আলো বন্ধুসভা। গতকাল সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের প্রস্তুতি ভাস্কর্যের সামনে এই উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান জুনায়েদ আহমেদ হালিম, বাংলা বিভাগের শিক্ষক রাহেল রাজীব, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক মহসিন রেজা, সেন্টার ফর ল্যাঙ্গুয়েজের সহকারী অধ্যাপক প্রতিভা রানী কর্মকার ও দেবাশীষ বিশ্বাস, বন্ধুসভার সভাপতি শিরিন আক্তার, সদস্য অজয় দাস, শোভন সাহা প্রমুখ। অনুষ্ঠানে গান পরিবেশন করেন পাপড়ি অধিকারী, মিলন বিশ্বাস ও মেহরাব হোসেন।অনুষ্ঠানে নজরুলের চিরচেনা গান ‘চাঁদ হেরিছে’, ‘মনে পড়ে সে কোন জনমে’, ‘আমার আপনার চেয়ে আপন যে জন’ ও ‘চৈতালি চাঁদনী রাতে’সহ বিভিন্ন গান গেয়ে শোনান শিল্পীরা।