জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 'বাঙালী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ ও ১৮ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে মঞ্চস্থ হলো যাত্রাপালা বাঙালী। এই প্রদর্শনীর আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ড্রামা অ্যান্ড মিউজিক বিভাগ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন এই বিভাগের শিক্ষার্থীরা। এরই মধ্যে ড্রামা অ্যান্ড মিউজিক বিভাগের প্রথম বর্ষে ‘অবশ্য পাঠ্য’ হিসেবে যুক্ত হয়েছে যাত্রা।
অসাম্প্রদায়িক চেতনার ওপর ভিত্তি করে বাঙালী যাত্রাপালা ১৯৪৬ সালে রচনা করেন ব্রজেন্দ্র কুমার দে। নির্দেশনা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সম্রাট প্রামানিক। মুখ্য প্রশিক্ষক ছিলেন মিলন কান্তি দে।
উদ্বোধনী মঞ্চায়নে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান, বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ। ড্রামা অ্যান্ড মিউজিক বিভাগের বিভাগীয় চেয়ারম্যান লাইসা আহমেদ লিসার সভাপতিত্বে বক্তব্য দেন মিলন কান্তি দে, সম্রাট প্রামানিক ও কামাল উদ্দিন কবির।