জন আব্রাহামের পাসপোর্ট বিপত্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের অভিনেতা জন আব্রাহাম পড়েছেন বিপদে। বেপরোয়া গাড়ি চালিয়ে দুজন পথচারীকে আহত করার মাশুল তাঁকে নানাভাবেই দিতে হচ্ছে। সম্প্রতি এ অভিনেতার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলেও তাঁকে নতুন পাসপোর্ট দিতে অস্বীকৃতি জানিয়েছেন সংশি্লষ্ট বিভাগের কর্মকর্তা।যদিও বেপরোয়া গাড়ি চালানো এবং দুজন পথচারীকে আহত করার কারণে আদালতের রায়ে ১৫ দিন কারাবাসের বদলে শেষ পর্যন্ত জামিন পেয়েছিলেন জন; কিন্তু পিটিআই জানিয়েছে, পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে সংশি্লষ্ট কর্মকর্তা এ বিষয়ে আদালতের সুস্পষ্ট নির্দেশ না থাকায় কলম গুটিয়ে নিয়েছেন।অথচ এ মুহূর্তে জন আব্রাহামের পাসপোর্ট নবায়ন করা অত্যন্ত জরুরি। তঁার নির্মাণাধীন একটি ছবির জন্য তুরস্কে যাওয়ার বিষয়টি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে অনুপস্থিতির কারণে প্রতিদিন ৫০ লাখ ভারতীয় রুপি ক্ষতির সম্মুখীন হতে হবে জনকে।অবশ্য জনের ব্যাপারে বোম্বে হাইকোর্ট নমনীয়তাই দেখিয়েছে। পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে আদালত জনকে আঞ্চলিক পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে বলেছে। হয়তো শিগগিরই পাসপোর্ট পেয়েও যাবেন জন। কিন্তু আপাতত এ ভোগান্তিটুকু পোহাতেই হচ্ছে তঁাকে।