জন উ পেলেন সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনিস চলচ্চিত্র উৎসবে হংকংয়ের স্বনামধন্য পরিচালক জন উ পেলেন সম্মাননা। নিজের দেশে তো বটেই, এশীয় চলচ্চিত্র পরিচালকদের মধ্যে যাঁদের ছবি হলিউডেও বক্স অফিস জয় করে নেয়, তাঁদেরই একজন জন উ। পৃথিবীর প্রাচীনতম এই চলচ্চিত্র উৎসবটিতে ৬৪ বছর বয়স্ক জন উকে গত শুক্রবার দেওয়া হয় আজীবন সম্মাননা গোল্ডেন লায়ন। সেদিনই তাঁর সাম্প্রতিকতম ছবি রেইন অব অ্যাসাসিনস প্রদর্শিত হয়। ছবিটিতে তাঁর সহ-পরিচালক ছিলেন সু চাও-পিন। সত্তর ও আশির দশকে তিনি হংকংয়ে এই অসাধারণ সব অ্যাকশনধর্মী চলচ্চিত্র তৈরি করেন। ছবিগুলোর মধ্যে দ্য কিলার অন্যতম। এই ছবিটি দেখার পরই হলিউডের পরিচালকেরা তাঁর প্রতি আকৃষ্ট হন এবং তাঁর হলিউডে আসার পথ প্রশস্ত হয়। ১৯৯৩ সালে জন উ চলে আসেন হলিউডে এবং সেই বছরই জন ক্লড ভ্যান ডামকে নিয়ে তৈরি করেন হার্ড টার্গেট ছবিটি। এর তিন বছর পর জন ট্রাভোলটাকে নিয়ে তৈরি করেন ব্রোকেন অ্যারো। এরপর ২০০০ সালে মিশন ইমপসিবল ২ করেন টম ক্রুজকে নিয়ে। ‘১৬ বছর ধরে হলিউডে কাজ করে আমি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি...সময় হয়েছে হলিউডে পাওয়া শিক্ষা এখন এশিয়ায় নিয়ে যাওয়ার।’ ভেনিসে সাংবাদিকদের এ কথা বলেন জন উ। তিনি বলেন, ‘আমি বেশ কিছু দেশে কাজ করতে গিয়ে দেখেছি, আমাদের সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে অনেকেরই স্বচ্ছ ধারণা নেই। তাই আমি রেড ক্লিফ ও রেইনস অব অ্যাসাসিনস-এর মতো ছবি তৈরি করেছি। আমি চীন ও যুক্তরাষ্ট্র—দুই জায়গায়ই ছবি করে যাব।’ ওয়েবসাইট।