জন এব্রাহামের ১৫ দিনের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেপরোয়া মোটরসাইকেল চালানোর অপরাধে বলিউড তারকা জন এব্রাহামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভারতের মুম্বাইয়ের বান্দ্রার অতিরিক্ত মুখ্য নগর হাকিম এস ভি কুলকার্নি। বৃহস্পতিবার তিনি এই রায় দেন। আদালতে এ সময় জন এব্রাহাম উপস্থিত ছিলেন।২০০৪ সালের এপ্রিল মাসে জন এব্রাহাম মুম্বাইয়ের খার-দান্দা সড়কে বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে একটি বাইসাইকেলকে আঘাত করেন। এতে ওই সাইকেলের দুই আরোহী আহত হন। দুই বছর পর অবশ্য যক্ষ্মা রোগে তাঁদের একজন মারা যান। আদালত ১৫ দিনের কারাদণ্ডের পাশাপাশি জন এব্রাহামকে এক হাজার ৫০০ রুপি জরিমানা করেছেন। একই সঙ্গে আদালত জন এব্রাহামকে জামিন দিয়ে উচ্চ আদালতে এক মাসের মধ্যে আপিল করার সুযোগ দেন।