জন ট্রাভোল্টার গাড়ি চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউডের জনপ্রিয় চলচ্চিত্র-নির্মাতা ও অভিনেতা জন ট্রাভোল্টার দামি গাড়ি চুরি হয়েছে। ক্যালিফোর্নিয়ার এ চুরির ঘটনাটি ঘটেছে সান্টা মনিকাতে, গত মঙ্গলবার। গাড়িটি ছিল ১৯৭০ মডেলের মার্সেডিজ-বেঞ্জ। দাম এক লাখ ডলার। সান্টা মনিকার জাগুয়ার গাড়ির দোকানের বাইরে রেখে ট্রাভোল্টা নতুন মডেলের গাড়ি দেখতে যান। এই অল্প সময়ের মধ্যেই গাড়িটি চুরি হয়ে যায়।পুলিশ এখন পর্যন্ত গাড়ি চুরির সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি। ৫৭ বছর বয়সী ট্রাভোল্টার রোলস রয়েস থেকে শুরু করে জাগুয়ার, মার্সেডিজ-বেঞ্জের মতো ব্র্যান্ডের গাড়ির সংগ্রহ রয়েছে। ১৯৭০ সালের গাড়ি ছাড়াও জন ট্রাভোল্টার সংগ্রহশালায় আছে পঞ্চাশের দশকের পুরোনো কয়েকটি মডেলের গাড়ি। ওয়েবসাইট।