জনপ্রিয়তাই হবে কাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গেল বছর ‘দ্য ক্লাইম্ব’ ও ‘পার্টি ইন দ্য ইউএসএ’ গান দুটির অবস্থান ছিল তালিকার শীর্ষে। গান দুটি দীর্ঘদিন মার্কিন গানের হিট তালিকায় যথাক্রমে চতুর্থ ও প্রথম স্থানে ছিল। বলার অপেক্ষা রাখে না, এর সুবাদে অর্থ ও যশ দুই-ই দেদার কামিয়েছেন মাইলি সাইরাস। এবার নতুন অ্যালবাম নিয়েও আশাবাদী এই গায়িকা। এক সাক্ষাৎকারে ১৭ বছর বয়সী এই তরুণী কান্ট বি ট্যাম্ড অ্যালবামটির সাফল্য কামনা করেন। এত অল্প বয়সে বিপুল জনপ্রিয়তা মেয়েটার মাথা না ঘুরিয়ে দেয়—সমালোচকেরা সম্প্রতি এমনই মন্তব্য করেছেন। ওয়েবসাইট।