জনপ্রিয়তায় সপ্তমে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক্রোব্লগিং সাইট টুইটারে জনপ্রিয়তার দিক থেকে গোটা বিশ্বে সপ্তম স্থানে আছেন শাকিরা। গত সোমবার শাকিরার মুখপাত্র জানান, টুইটারে শাকিরার প্রায় ৭০ লাখ ৪২ হাজার অনুসারী আছে। অপরাহ উইনফ্রে, অ্যাস্টন কুচার, টেইলর সুইফটের মতো তারকাদের টপকে শাকিরা সপ্তম স্থানটি বাগিয়ে নিয়েছেন। টুইটারে অনুসারীর সংখ্যার দিক বিবেচনায় শাকিরার থেকে এগিয়ে আছেন লেডি গাগা, জাস্টিন বিবার, বারাক ওবামা, কেটি পেরি, ব্রিটনি স্পিয়ার্স ও কিম কারদাশিয়ান। ফেসবুকে কলম্বিয় এই সংগীতশিল্পীর তিন কোটি ৮০ লাখ ভক্ত আছে এবং ইউটিউবে তাঁর ভিডিও গান ১০০ কোটিরও বেশিবার দেখা হয়েছে। ওয়েবসাইট।