জনসমক্ষে রানী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের পর এবারই প্রথম নববধূর বেশে সবার সামনে এলেন রানী মুখার্জি। এ সময় তিনি পাঞ্জাবি আর বাঙালির মিশ্রণ সাজে সাজেন। ছিল প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির নকশা করা উজ্জ্বল লাল রঙের আনারকলির সঙ্গে শাঁখা-পলা, সিঁদুর, লাল টিপ আর হিরের আংটি। তাঁর সঙ্গে ছিলেন শাশুড়ি পামেলা চোপড়া। রানীর নতুন ছবি মর্দানির প্রচারণা উপলক্ষে বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে যশরাজ ফিল্মস। ছবিতে রানী একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন। ছবির প্রযোজক রানীর স্বামী আদিত্য চোপড়া।
গত ২১ এপ্রিল ইতালিতে আদিত্য ও রানীর বিয়ে হয়। বিয়ের ব্যাপারে ওই সময় তাঁরা যথেষ্ট গোপনীয়তা রক্ষা করেন। বিয়ের পর মুম্বাই ফিরে অনাড়ম্বরভাবে সারেন বউভাতপর্ব। তবে গণমাধ্যমের সামনে এবারই প্রথম এলেন রানী।