জনি ডেপ ও ডিজনির যৌথ উদ্যোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার ওয়াল্ট ডিজনি স্টুডিওর সঙ্গে মিলে দুই-দুটি ছবির কাজে নেমেছেন হলিউডের খ্যাতিমান অভিনেতা জনি ডেপ। একটি দ্য নাইট স্টকার, অন্যটি পল রিভেয়ারের কাহিনি অবলম্বনে একটি ছবি। দুটি ছবিতেই জনি ডেপের অভিনয়ের কথা রয়েছে। শিকাগো শহরের এক সাংবাদিক রহস্যজনক একটি মৃত্যুর ঘটনা তদন্ত করতে নামেন। এরপর অতিপ্রাকৃত কিছু ঘটনা ঘটতে থাকে। এমন কাহিনি অবলম্বনে তৈরি হবে দ্য নাইট স্টকার। ডিজনি ও ডেপের যৌথ উদ্যোগ ইতিপূর্বে বড় ধরনের সাফল্যের মুখ দেখিয়েছে। পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান: অন স্ট্র্যাঞ্জার টাইডস ছবিটি ১০০ কোটি ডলারেরও বেশি উপার্জন করে। ওয়েবসাইট।