জনি ডেপের নামে ফসিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এডওয়ার্ড সিজারহ্যান্ডস’ ছবির দৃশ্যে জনি ডেপ
‘এডওয়ার্ড সিজারহ্যান্ডস’ ছবির দৃশ্যে জনি ডেপ

সদ্য আবিষ্কৃত ৫০৫ মিলিয়ন বছরের প্রাচীন একটি প্রাণীর ফসিলের নামকরণ করা হয়েছে ‘এডওয়ার্ড সিজারহ্যান্ডস’খ্যাত হলিউডের অভিনেতা জনি ডেপের নামে।
স্করপিয়ন প্রজাতির পূর্বসূরি বিলুপ্ত এ প্রাণীটি অগভীর সমুদ্রে বাস করত। কাঁচি আকৃতির তীক্ষ নখ রয়েছে এ প্রাণীটির। মূলত এ কারণেই ডেপের নামের সঙ্গে মিলিয়ে ফসিলটির নাম রাখা হয়েছে কুটেনিনচেলা ডেপি। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক।
১৯৯০ সালে মুক্তি পাওয়া ‘এডওয়ার্ড সিজারহ্যান্ডস’ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছিলেন জনি ডেপ। রূপকথার গল্প থেকে অনুপ্রাণিত হয়ে সাড়া জাগানো ছবিটি নির্মাণ করেছিলেন ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’খ্যাত মার্কিন চলচ্চিত্রনির্মাতা টিম বার্টন। ‘এডওয়ার্ড সিজারহ্যান্ডস’ ছবির কাহিনিতে কৃত্রিম মানুষ হিসেবে তৈরি করা হয় এডওয়ার্ডকে। তাঁর সৃষ্টি প্রক্রিয়া পুরোপুরি শেষ না হওয়ায় হাতের জায়গায় কাঁচি নিয়ে জন্ম হয়েছিল তাঁর। সেই একজোড়া কাঁচি হাত হিসেবে ব্যবহার করে সে।