জনি ডেপের বিচ্ছেদের কারণ অ্যাম্বারের প্রেম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিনের সঙ্গী ভ্যানেসা প্যারাডাইসের সঙ্গে সম্প্রতি সম্পর্কের ইতি টেনেছেন জনি ডেপ। সে খবরের রেশ কাটতে না-কাটতেই এবার ডেপ সম্পর্কে চমকপ্রদ এক খবর প্রকাশ করেছে যুক্তরাজ্যের দ্য সান। সংবাদমাধ্যমটি দাবি করেছে, `ডার্ক শ্যাডো' ছবির সহ-অভিনেত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে চুটিয়ে অভিসার চালাচ্ছেন `পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান'খ্যাত হলিউডের এ অভিনেতা। এবার ডেপ-ভ্যানেসা বিচ্ছেদের কারণটি আঁচ করতে পারবেন অনেকেই।সম্প্রতি অ্যাম্বারকে একটি ঘোড়া কিনে দিয়েছেন ৪৯ বছর বয়সী ডেপ। ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে, একসঙ্গে ঘোড়ায় চেপে ঘুরে বেড়ানোর উদ্দেশেই ডেপ এই কাণ্ড ঘটিয়েছেন।এ প্রসঙ্গে সূত্রটি জানিয়েছে, ডেপের নতুন ছবি `দ্য লোন রেঞ্জার'-এর সেটে নিয়মিতই হাজিরা দিচ্ছেন অ্যাম্বার। ছবিতে অভিনয় করতে নয়, ডেপকে সঙ্গ দিতেই তাঁর আগমন।